Search This Blog

Sunday, April 26, 2015

ব্লগার লিখিত সামগ্রী নীতি সামগ্রী সীমারেখা

ব্লগার হল ভাব আদান প্রদানের, নিজস্ব মতামত ব্যক্ত এবং বাক স্বাধীনতা প্রকাশের এক বিনামূল্যের পরিষেবা। আমরা মনে করি ব্লগার তথ্যের উপলব্ধতা বাড়াচ্ছে, যুক্তিপূর্ণ তর্কের স্থান করে দিচ্ছে এবং মানুষের সঙ্গে মানুষের নতুন সংযোগ সৃষ্টি করছে। আমাদের বিশ্বাস, এই সামগ্রী প্রকাশ করার উপরে নিষেধাজ্ঞা জারি করলে তা বাক স্বাধীনতার অধিকারের উপরে আঘাত হানবে।

শিশু সুরক্ষা: শিশু নির্যাতন সম্পর্কিত সামগ্রী আমরা একেবারেই বরদাস্ত করি না। এর কিছু উদাহরণ হল:
  • শিশুদের উপরে যৌন নির্যাতন চালানোর চিত্রাবলী: শিশুদের উপরে যৌন নির্যাতন চালানোর চিত্রাবলী প্রকাশ বা বিতরণ করছে এমন কোনো ব্যবহারকারীকে খুঁজে পেলে অবিলম্বে আমরা তার অ্যাকাউন্ট বন্ধ করে দেব। এছাড়া আইন বলবৎকারী সংস্থার কাছে আমরা এই ব্যবহারকারী সম্পর্কে অভিযোগ জানাব।
  • শিশুদের প্রতি যৌন আকর্ষণ: শিশুদের প্রতি যৌন আকর্ষণের উৎসাহ দেয় বা তার প্রচার করে এমন কোনো সামগ্রীর অনুমতি আমরা দিই না। উদাহরণস্বরূপ, যৌন ইঙ্গিতপূর্ণ চিত্র বা পাঠ্য সংগ্রহ রয়েছে এমন শিশু চিত্রের গ্যালারি সাজিয়ে ব্লগ তৈরি করবেন না, এবং অপ্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারী সংশ্লিষ্ট কোনো যৌন প্রকৃতির সামগ্রী প্রকাশ করবেন না৷
হিংসা: আপনার ব্লগে অন্যদেরকে হুমকি দেবেন না। উদাহরণস্বরূপ, অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হত্যার হুমকি দেবেন না এবং এমন কোনো সামগ্রী পোস্ট করবেন না যা আপনার পাঠকদেরকে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক কাজ করতে উৎসাহিত করে।
বেআইনি কার্যকলাপ: বেআইনি কার্যকলাপে লিপ্ত হতে বা বিপজ্জনক এবং বেআইনি কার্যকলাপের প্রচার করতে ব্লগার ব্যবহার করবেন না। উদাহরণস্বরূপ, পাঠকদেরকে মদ্য পান করে গাড়ি চালানো সম্পর্কে উৎসাহিত করে, এমন কোনো ব্লগ লিখবেন না। এছাড়া দয়া করে নিয়ন্ত্রিত বা বেআইনি ড্রাগ বিক্রয় বা প্রচার করতে ব্লগার ব্যবহার করবেন না। অন্যথায়, আমরা আপনার সামগ্রী মুছে দিতে পারি। এছাড়াও, গুরুতর ক্ষেত্রে যেমন শিশু নির্যাতনের সঙ্গে জড়িত হলে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি।
নিয়ন্ত্রিত সামগ্রী ও পরিষেবা: অ্যালকোহল, জুয়াখেলা, ওষুধপত্র এবং অননুমোদিত সম্পূরক ওষুধ, তামাক, বাজি, অস্ত্র, অথবা স্বাস্থ্য/চিকিৎসা ডিভাইসের মতো নিয়ন্ত্রিত সামগ্রী ও পরিষেবা বিক্রয় করতে অথবা বিক্রয় করার সাহায্যার্থে ব্লগার ব্যবহার করবেন না।
স্প্যাম: ব্লগারে স্প্যামের অভিযোগ বিভিন্ন ভাবে উঠতে পারে, আর তাদের যে কোনোটির কারণেই আপনার অ্যাকাউন্ট বা ব্লগ মুছে দেওয়া হতে পারে। কিছু উদাহরণ হল আপনার সাইটে ট্র্যাফিক সংখ্যা বাড়াতে বা অনুসন্ধান তালিকার উপরের দিকে নিয়ে আসতে বিশেষ ভাবে ডিজাইন করা ব্লগ ​​তৈরি, শুধুমাত্র আপনার সাইট বা পণ্য প্রচার করার উদ্দেশ্য নিয়েই অন্যের ব্লগে মন্তব্য পোস্ট করা এবং অর্থ উপার্জন করা বা অন্যান্য ব্যক্তিগত লাভের প্রাথমিক উদ্দেশ্য নিয়েই অন্যান্য উৎস থেকে বিদ্যমান সামগ্রী একত্রিত করে নিজের ব্লগে প্রকাশ করা।
হয়রানি: অন্যদের হয়রানি করবেন না বা তাদের ভয় দেখাবেন না। কেউ যদি ব্লগার ব্যবহার করে কাউকে হয়রানি করেন বা ভয় দেখান তাহলে আপত্তিকর সামগ্রী সরানো হতে পারে বা সাইট থেকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এছাড়াও অনেক জায়গায় অনলাইনে করা হয়রানি হল বেআইনি এবং তার পরিণামে অনলাইনের আওতার বাইরেও গুরুতর শাস্তির মুখে পড়তে হতে পারে।
কপিরাইট: কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বিজ্ঞপ্তিগুলির প্রতি সদ্যুত্তর জানানো আমাদের নীতির একটি অংশ। এখানে আমাদের কপিরাইট পদ্ধতি সম্পর্কিত আরো তথ্য রয়েছে। এছাড়াও, দয়া করে সাইটগুলিতে এমন কোনো সাইটের লিঙ্ক প্রদান করবেন না যেখানে পাঠকেরা অন্যদের সামগ্রী অননুমোদিতভাবে ডাউনলোড করতে পারবেন।
ব্যক্তিগত ও গোপনীয় তথ্য: অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা ঠিক নয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির ক্রেডিট কার্ড নম্বর, সামাজিক নিরাপত্তা নম্বর, অতালিকাভুক্ত ফোন নম্বর এবং ড্রাইভার লাইসেন্স নম্বর প্রকাশ করবেন না। এছাড়াও, দয়া করে মনে রাখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেটের কোথাও ইতিমধ্যেই বা সর্বজনীন রেকর্ডে উপলব্ধ তথ্য আমাদের নীতি অনুসারে ব্যক্তিগত বা গোপনীয় বলে বিবেচনা করা হয় না।
ছদ্মবেশ: দয়া করে ছদ্মবেশে অন্য কেউ সেজে বা কোনো সংস্থার প্রতিনিধি না হয়েও তার ভান করে পাঠকদেরকে ভুল পথে চালিত বা বিভ্রান্ত করবেন না। আমরা বলছি না যে আপনি অনুকরণ করে ব্যঙ্গ বা বিদ্রুপ করতে পারবেন না - আপনার সত্যিকারের পরিচয় সম্পর্কে পাঠকদের সম্ভবত ভুল পথে চালিত করে এমন সামগ্রী এড়িয়ে যাওয়ার কথাই বলছি। 
কুরুচিপূর্ণ বক্তব্য: আমাদের পণ্যগুলি হল খোলাখুলি ভাবে মত প্রকাশের মাধ্যম। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বা জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, জাতীয়তা, সামরিক বাহিনীতে থাকা বা না থাকা, বা যৌন অভিযোজন/লিঙ্গ পরিচয় বিশেষে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হিংসা ছড়ায় বা প্রধানত এইগুলিকে কেন্দ্র করেই ঘৃণার বাতাবরণ তৈরি করে এমন সামগ্রী আমরা প্রকাশ করার অনুমতি দিই না। এটি ব্যাঙ্গাত্মকভাবে ব্যবহার হতে পারে, কিন্তু কোনো সুরক্ষিত গোষ্ঠীকে আক্রমণ করাই যদি এর প্রাথমিক উদ্দেশ্য হয় তাহলে সামগ্রীটি নীতির সীমা অতিক্রম করছে বলে বিবেচনা করা হবে।